আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে গড়াতে যাচ্ছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিলেও,দেশের কোটি ক্রিকেট ভক্তের উন্মাদনায় ভাটা পড়ছে না।
বাংলাদেশি দর্শকরা যাতে ঘরে বসে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারেন তার পূর্ণাঙ্গ সূচি ও সম্প্রচার তালিকা প্রকাশ করেছে আইসিসি।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে এই মেগা ইভেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দুটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল।
টি স্পোর্টস (T Sports)
নাগরিক টিভি (Nagrik TV)
আন্তর্জাতিক বিপণন সংস্থা টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (TSM) বাংলাদেশে এই টুর্নামেন্টের মূল সম্প্রচার অংশীদার হিসেবে কাজ করছে।
টিভি সেটের সামনে না থাকলেও দর্শকদের দুশ্চিন্তার কারণ নেই। স্মার্টফোন বা ল্যাপটপে যারা খেলা দেখতে অভ্যস্ত, তাদের জন্য থাকছে ডিজিটাল সুবিধা।
র্যাবিটহোলবিডি (Rabbitholebd): জনপ্রিয় এই অ্যাপ এবং ওয়েবসাইটে বিশ্বকাপের ৫৫টি ম্যাচই লাইভ স্ট্রিমিং করা হবে।
উল্লেখ্য, ভারতের সাথে বিদ্যমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আইসিসি বাংলাদেশের শূন্যস্থানে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।