বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

শিক্ষকদের পোস্টাল ভোটের ফল নিয়ে যা জানাল ইসি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও প্রবাসীদের পোস্টাল ভোটের ফলাফল নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ব্যালটের ফল জানার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের ফলাফল নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে স্পষ্ট করে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪টা ৩০ ঘটিকার পর নিয়মিত ভোট গণনার সময়ের সঙ্গে একইসঙ্গে গণনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ের আগে পোস্টাল ব্যালটের ফল জানার কোনো সুযোগ নেই। ফলে এ সংক্রান্ত যেকোনো ধরনের তথ্য বা ফলাফল প্রচার সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’

এ অবস্থায় পোস্টাল ভোটের ফল নিয়ে ছড়ানো যেকোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

এবার প্রথমবারের মতো দেশের ভেতরে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে শিক্ষক ভোটারদের পোস্টাল ভোটের ফল নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ইসি জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্রের ওপর আস্থা রাখার অনুরোধ জানানো হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102