রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বিসিএস পরীক্ষার্থীদের জন্য জাকসুর উদ্যোগে বিশেষ বাস সার্ভিস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। পরীক্ষার (কাল) দিন পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীদের জন্য মোট পাঁচটি রুটে বাস সার্ভিস পরিচালনা করা হবে। গাড়িগুলো সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছেড়ে যাবে।

এ বিষয়ে জাকসু পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান বলেন, পরীক্ষার্থীদের সময়মতো ও নিরাপদে যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে যেকোনো তথ্য বা সহায়তার জন্য যোগাযোগ করার আহ্বান জানিয়ে পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান তিনি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের যাতায়াত বিঘ্নিত না হয় সেজন্য ওই দিন অন্যান্য রুটিন ট্রিপ যথানিয়মে চলাচল করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102