বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মাগুরার বাতাসে গুঞ্জন, ঘরের ছেলে ফিরছে ঘরে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

৫ আগস্টের পর দীর্ঘ সময় কেটে গেছে। গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। তবে যে মানুষটিকে ঘিরে বাংলাদেশের ক্রিকেট গত দুই দশক আবর্তিত হয়েছে, সেই সাকিব আল হাসান কেন জানি দেশের মাটির বাইরেই রয়ে গেছেন।

কিন্তু এবার মাগুরার সাহা পাড়ায় সাকিবের পৈতৃক ভিটেয় যে ব্যস্ততা চোখে পড়ছে, তাতে প্রশ্ন জাগাই স্বাভাবিক—তবে কি সব জল্পনা কাটিয়ে ঘরের ছেলে ঘরে ফিরছেন?

মাগুরার সাহাপাড়ায় সাকিব আল হাসানের বাড়িটি গত কয়েক মাস ধরেই অনেকটা নিস্তব্ধ ছিল। কিন্তু হঠাৎই পাল্টে গেছে সেই দৃশ্যপট। বাড়িতে এখন চলছে ধোয়া-মোছা আর সংস্কারের ধুম। সবচেয়ে বেশি চোখে পড়ছে বাড়ির প্রধান ফটকের কাজ। লোহার গেটে নতুন করে ঝালাই আর রঙের প্রলেপ পড়ছে।

সেখানে কর্মরত ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদের কথা শুনলে সাকিব ভক্তদের মনে আশার প্রদীপ জ্বলে উঠতে বাধ্য। তিনি সরাসরিই বললেন, শুনেছি সাকিব আল হাসান বাড়িতে আসবেন, তাই প্রধান গেটটি মেরামতের কাজ করছি।

কদিন আগেই বিসিবি সভাপতি ও নির্বাচক প্যানেল থেকে সবুজ সংকেত মিলেছে। ফিট থাকলে সাকিবকে জাতীয় দলে বিবেচনার ঘোষণাও দিয়েছে বোর্ড।

যদিও বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায়ের দিন এই ঘোষণা আসায় অনেকেই একে ‘ইস্যু ডাইভারশন’ বা দৃষ্টি সরানোর কৌশল বলে সমালোচনা করেছিলেন।

তবে মাগুরার চিত্র বলছে, আলোচনা কেবল ক্রিকেটীয় মাঠেই সীমাবদ্ধ নেই, তা এবার ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছেছে।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব বিদেশের মাটিতেই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। দেশে ফেরার ক্ষেত্রে আইনি ও নিরাপত্তা জটিলতার যে শঙ্কা ছিল, বিসিবির বর্তমান অবস্থানের পর সাকিব ফিরলে তা দেশের ক্রিকেটের জন্য বড় এক স্বস্তির খবর হবে।

এদিকে, বাড়িতে সংস্কার চললেও সাকিবের পরিবারের কোনো সদস্য এ নিয়ে সরাসরি মুখ খোলেননি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাদের। হয়তো সাকিবের ফেরার বিষয়টি তারা চমক হিসেবেই রাখতে চাইছেন, অথবা নিরাপত্তার খাতিরেই বজায় রাখছেন এই গোপনীয়তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102