শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হো’কে ‘ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়। কিম ‘দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের’ সমালোচনা করেন।

পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া, যা তার অস্ত্র কর্মসূচির কারণে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তার স্থবির রাষ্ট্র-পরিচালিত অর্থনীতি এবং দীর্ঘস্থায়ী খাদ্যসংকটের সঙ্গে লড়াই করে আসছে।

অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত পদক্ষেপ নিলেও, এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল।

সোমবার একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিষ্কিয়তার সাথে অভ্যস্ত’ কর্মীদের তীব্র সমালোচনা করেন। বলেন, ইয়াং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত।’

তিনি পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তন এবং দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে নিশ্চিত করতে সক্ষম একটি আধুনিক ও উন্নত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102