শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

১১ যাত্রী নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল ইন্দোনেশিয়ান উড়োজাহাজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার (১৭ জানুয়ারি) দেশটির ইয়োগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে উড্ডয়ন করে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান। মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, বিমানে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, স্থল ও আকাশপথে চালানো এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা অংশ নিচ্ছেন।

সংস্থাটির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমান খুঁজে পেতে একটি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তবে দেশটির বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই নিহত হন।

এর দুই সপ্তাহেরও কম সময় পর, দুর্গম পাপুয়া অঞ্চলের ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102