শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল এবং দেশটির সুপ্রিম কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তেহরানে এক জনসভায় এ হুমকি দেন তিনি।

মোহসেন রেজাই বলেন, ট্রাম্প বলেছেন যে তার হাত ট্রিগারে। আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব।

তিনি বলেন, যদি আমরা এগিয়ে যাই, তাহলে আর যুদ্ধবিরতির কথা বলা হবে না। আমরা যে সংযম এবং কৌশলগত ধৈর্য দেখিয়েছি তার প্রতি আপনারা (যুক্তরাষ্ট্র) মনোযোগ দিচ্ছেন না। এখনই থামুন। পিছিয়ে যান, অন্যথায় এই অঞ্চলে আপনাদের কোনও (মার্কিন) ঘাঁটি নিরাপদ থাকবে না।

মোহসেন রেজাই ১৯৮০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাহিনীটির অর্থনৈতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইরানের সুপ্রিম কাউন্সিল ফর ইকোনমিক কোঅর্ডিনেশনের সেক্রেটারি এবং দেশটির প্রিন্সিপলিস্ট রেজিস্ট্যান্স ফ্রন্টের একজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব।

২০০৬ সালে, আর্জেন্টিনা কর্তৃপক্ষ ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার ঘটনায় রেজাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও ২০২০ সালের জানুয়ারিতে তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102