সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই চালু হবে ইন্টারনেট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

তীব্র অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহতের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার। একই সঙ্গে শিগগিরই ইন্টারনেট সংযোগ আবার চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (১২ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভে প্রাণ হারানো ব্যক্তিদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সম্মানে এই শোক পালন করা হবে। যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিক্ষোভে ১০০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, অন্যদিকে বিরোধী কর্মীরা দাবি করছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। এর মধ্যে শত শত বিক্ষোভকারীও মারা গেছেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘সরকারের সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলো সমন্বয় করে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ চালু করতে কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর ইন্টারনেট সংযোগও চালু করা হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারি বিক্ষোভে আরও উসকানি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন আরাগচি।

এদিকে, চলমান সহিংস বিক্ষোভের প্রতিবাদে আগামীকাল সোমবার ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থনে জাতীয় বিক্ষোভের আহ্বান জানিয়েছে ইরান সরকার।

রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, সরকার অর্থনৈতিক সমস্যা সমাধানে প্রস্তুত, তবে ‘দাঙ্গাবাজদের’ প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102