বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বিশ্বকাপের ভেন্যু নিয়ে যা বললেন আসিফ আকবর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বলে আইসিসিকে চিঠি পাঠিয়েছে।

গতকাল রাতে বিসিবি সেই চিঠির জবাবও পেয়েছে। আইসিসি সেখানে নিরাপত্তাজনিত কারণের বিস্তারিত জানতে চেয়েছে।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতে খেলতে যাব না আমাদের নিরাপত্তার কারণে। এখানে আমাদের মিডিয়া, সাপোর্টার, অর্গানাইজার এবং তাদের পরিবার রয়েছে। যেখানে একজন বড় প্লেয়ারের নিরাপত্তা নিয়ে সমস্যা, সেখানে এত লোকের নিরাপত্তার দায়িত্ব আমরা কীভাবে নেব? দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?’

তিনি আরও বলেন, ‘আমরা দর্শক, মিডিয়া, অর্গানাইজার ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভাবছি। খেলোয়াড়রা নিরাপত্তা নিয়ে চিন্তিত হলে খেলতে পারবে কীভাবে? এই পরিস্থিতি শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার উদাহরণের মতো, যখন তারা নিরাপত্তার কারণে খেলার অংশ নেয়নি।’

বিকল্প ভেন্যু প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমরা কোনো অপ্রীতিকর ঘটনা চাই না। আশা করি আইসিসি একটি সমাধানে আসবে। যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা ও ভারত, তাই আমরা শ্রীলঙ্কাকে প্রাধান্য দিতে চাই।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102