সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

দ্রুত ভেনেজুয়েলায় ফেরার অঙ্গীকার মাচাদোর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফিরতে চান। একই সঙ্গে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কড়া সমালোচনা করেছেন শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার এ রাজনীতিবিদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ‘অজ্ঞাত স্থান’ থেকে ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে কথা বলেন মাচাদো। গত সপ্তাহের শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের পর এটিই ছিল নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই নেতার প্রথম প্রকাশ্য মন্তব্য। ওই সময় মার্কিন সেনাবাহিনী জোরপূর্বক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো স্পষ্টভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রত্যাখ্যান করেন। মাচাদোর দাবি, রদ্রিগেজকে ভেনেজুয়েলার জনগণ প্রত্যাখ্যান করেছে। ভোটাররা বিরোধীদের পাশেই রয়েছে। তিনি বলেন, ‘স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে আমরা ৯০ শতাংশের বেশি ভোটে জয়ী হব। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মাচাদোর ভাষায়, রদ্রিগেজ ‘নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের অন্যতম প্রধান স্থপতি।’ রদ্রিগেজ মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইতোমধ্যে তিনি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার ইঙ্গিতও

মাচাদো আরও বলেন, তিনি ভেনেজুয়েলাকে ‘আমেরিকা মহাদেশের জ্বালানি কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে দেশের ক্ষতি করা সব ‘অপরাধী কাঠামো’ ভেঙে ফেলার অঙ্গীকার করেন। পাশাপাশি দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে তিনি আবার দেশে ফিরিয়ে আনবেন বলে জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102