বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন বিজিবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

‘জাতীয় কাবাডি ২০২৫’-এর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে বিজিবি পুরুষ কাবাডি দল সেনাবাহিনী পুরুষ কাবাডি দলের মুখোমুখি হয়।

ম্যাচের শুরু থেকেই বিজিবির খেলোয়াড়রা কৌশল, দৃঢ়তা ও দলগত সমন্বয়ের পরিচয় দেয়। টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত বিজিবি কাবাডি দল ৩৩–২৮ পয়েন্টে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘জাতীয় কাবাডি (পুরুষ ও নারী)-২০২৫’ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ সহ ১২টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102