শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ব্যাপক ক্ষতি ফসলের ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

দায়িত্ব নিয়েই ইসরায়েল বয়কটের বিধিনিষেধ তুলে দিল মামদানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা বেশকিছু নির্বাহী আদেশ বাতিল করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। এর মধ্যে রয়েছে- ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ)। সেই সঙ্গে ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধও তুলে নিয়েছেন তিনি।

এতে তার বিরুদ্ধে ক্ষেপেছে ইসরায়েল। এই পদক্ষেপের জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানির বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষের আগুনে ঘি ঢালার’ অভিযোগ এনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তার আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের সাবেক মেয়র এরিক অ্যাডামস ২০২৪ সালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর বেশকিছু বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলেন। মামদানি তার দায়িত্বের প্রথম দিনেই সেসব আদেশ বাতিল করেন। বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে একটি ছিল ইহুদিবিদ্বেষের সংজ্ঞা বাতিল।

এরিক অ্যাডামস ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) দেওয়া ইহুদিবিদ্বেষের সংজ্ঞাকে গ্রহণ করেছিলেন। এই সংজ্ঞায় ইসরায়েলকে ‘অশুভ শক্তি’ হিসেবে দেখানো বা তার সমালোচনা করাকেও আধুনিক ইহুদিবিদ্বেষের অংশ হিসেবে ধরা হতো। মামদানি এই সংজ্ঞাটি বাতিল করেছেন।

সাবেক মেয়র অ্যাডামসের একটি আদেশে সিটি কর্মকর্তাদের ইসরায়েল বয়কট বা বিডিএস আন্দোলনের পক্ষে কাজ করা নিষিদ্ধ ছিল। মামদানি সেই নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। এ ছাড়া কোনো উপাসনালয়ের পাশে বিক্ষোভ নিয়ন্ত্রণ-সংক্রান্ত অ্যাডামসের আরেকটি নির্দেশিকাও বাতিল করেছেন নতুন মেয়র।

মামদানি এসব আদেশ বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিক্রিয়া আসে।

তবে মেয়র মামদানির কার্যালয় জানিয়েছে, নবনির্বাচিত প্রশাসনের একটি ‘নতুন শুরু’ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামদানি নিজে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার। উদ্বোধনী ভাষণে তিনি ইহুদি নিউইয়র্কবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আমার মতো একজন মুসলিম আর কোথায় বেগেল ও লক্স (ইহুদিদের ঐতিহ্যবাহী খাবার) খেয়ে বড় হওয়ার সুযোগ পেত?’

মামদানি আরও স্পষ্ট করেছেন, এরিক অ্যাডামসের অনেক আদেশ বাতিল করলেও ‘অফিস টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম’ (ইহুদিবিদ্বেষবিরোধী দপ্তর) তিনি সচল রাখবেন। তিনি বলেন, ‘ইহুদিবিদ্বেষ এমন একটি সমস্যা, যা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।’

উল্লেখ্য, জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তার মা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা রাষ্ট্রবিজ্ঞানী মাহমুদ মামদানি। দায়িত্ব নেওয়ার সময় তিনি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন এবং তার শপথ পড়ান প্রবীণ ইহুদি নেতা ও সিনেটর বার্নি স্যান্ডার্স।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102