সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন মমতা ব্যানার্জী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় মমতা ব্যানার্জী মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মমতা ব্যানার্জী তার বার্তায় বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা।উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি তার বার্তায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান স্মরণ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102