শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক, ইরানি নারীর বিশ্বরেকর্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ সাফল্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন এক ইরানি নারী। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, লা’লে নিকনাম নামের ওই নারী সাম্প্রতিক সময়ে ইরানের গণমাধ্যমে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।

তিনি ১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড গড়েছেন এবং এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন। বিশ্বসেরা নারী ক্রীড়াবিদদের কাতারে যুক্ত হওয়া লা’লে নিকনাম দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের বরাজান শহর থেকে তার ক্রীড়াজীবন শুরু করেন। গিনেসে রেকর্ডভুক্ত হওয়ার বিষয়ে ইরনাকে তিনি বলেন, এই রেকর্ড গড়তে আমি দুই বছর অনুশীলন করেছি। চলতি বছরের শুরুতে প্রথমে এটি জাতীয় রেকর্ড হিসেবে নিবন্ধন করি। পরে ফেডারেশন অব পাবলিক স্পোর্টস ও তাদের রেকর্ড নিবন্ধন কমিটির সহায়তায় বিষয়টি গিনেসের প্রতিনিধির কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদিত হয়। আমার রেকর্ড হলো ১০০ কেজি ওজন নিয়ে ১ মিনিট ৯ সেকেন্ড প্ল্যাঙ্ক করা, যা বিশ্বে অনন্য।তিনি আরও বলেন, এটাই আমার শেষ লক্ষ্য নয়; ভবিষ্যতে আমি আরও আন্তর্জাতিক রেকর্ড গড়তে চাই। এর আগেও আমি টায়ার গড়ানো (টায়ার ফ্লিপ/রোলিং) জাতীয় রেকর্ড নিজের দখলে রেখেছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102