বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

উত্তরায় রূপায়ণ সিটিতে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

দেশের প্রধান ও আধুনিক আবাসন প্রকল্পগুলোর মধ্যে একটি রূপায়ণ সিটি। রাজধানীর উত্তরাতে আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) থেকে শনিবার (২০ ডিসেম্বর) ছয় দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘Rupayan City Investment Carnival’। এই আয়োজনের মাধ্যমে আবাসন এবং বাণিজ্যিক সম্পত্তিতে বিনিয়োগে আগ্রহী ক্রেতাদের জন্য থাকবে বিশেষ মূল্যছাড়, স্পট বুকিং সুবিধা এবং সহজ কিস্তিতে (EMI) সম্পত্তি ক্রয়ের সুযোগ।

কার্নিভালে রূপায়ণ সিটির বিভিন্ন প্রিমিয়াম প্রকল্প যেমন—Rupayan Sky Villa, Rupayan Grand, Rupayan Majestic এবং দেশের বৃহত্তম বাণিজ্যিক প্রকল্প Rupayan Maxus Mall-এর নির্বাচিত ইউনিট বুক করার সুযোগ দেওয়া হবে।

রূপায়ণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য, পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতেই এই আয়োজন। এর পাশাপাশি প্রকল্প পরিদর্শন, লাইভ পরামর্শ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক নানা সুবিধাও থাকছে।

কার্নিভাল চলাকালে অংশগ্রহণকারীরা প্রকল্পভিত্তিক উপস্থাপনা, সীমিত সময়ের এক্সক্লুসিভ অফার এবং বিশেষ ক্রেতা সুবিধা ভোগ করতে পারবেন।

বিনিয়োগে আগ্রহী ক্রেতারা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রূপায়ণ সিটি ক্লাব প্রাঙ্গণে এসে এই ছয় দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভালে অংশগ্রহণ করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102