শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

পিটিআইয়ের আরও ১৩২ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

২০২৩ সালের এক ভাঙচুর–সহিংসতার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আরও ১৩২ নেতার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির আদালত।

শনিবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি।

প্রতিবেদনে সামা টিভি জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগে ফেডারেল সরকার অভিযুক্তদের ওপর নজরদারি আরও কঠোর করেছে। এ ছাড়া রাজনৈতিক নেতাদের নাম ইসিএলে তোলার জন্য আনুষ্ঠানিক অনুমোদনও দেওয়া হয়েছে।

সূত্র জানায়, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, শাহ মাহমুদ কোরেশি, ওমর আয়ুব, ফাওয়াদ চৌধুরী ও শিবলি ফারাজের নামও এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।এ ছাড়া সাবেক খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, শহরিয়ার আফ্রিদি এবং উসমান দারকেও বিদেশে যেতে নিষেধ করা হয়েছে। শিরিন মাজারি, জরতাজ গুল, মুসারাত চীমা ও কানওয়াল শউজাব—এই চার নারী নেত্রীর নামও ইসিএলে তোলা হয়েছে।

নিষেধাজ্ঞা জারি হয়েছে শেখ রশীদ, শেখ রশিদ, তাহির সাদিক, রাজা বাশারাত ও ওয়াসিক কায়িউমের বিদেশ যাত্রায়ও নিষেধ করা হয়েছে।

সূত্র আরও জানায়, পাঞ্জাব হোম ডিপার্টমেন্ট ইসিএলে যুক্ত করার জন্য মোট ১৩২ জনের নাম সুপারিশ করেছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102