শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

পৃথিবীর বুকে দেখা মিলল বিস্ময়কর ফাটল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

উত্তর চীনের শানসি প্রদেশের শিছি গ্রামে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা দেখা গেছে। ফসলের মাঠের মধ্য দিয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ একটি ফাটল তৈরি হয়েছে। এটি যে সময় থেকে গঠন হচ্ছে তা নির্ধারণ করা সম্ভব নয়, তবে ভূতত্ত্ববিদরা মনে করছেন, এমন বিশাল ফাটল বা গ্রাবেন কাঠামো লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে গঠিত হয়।

বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, এই বিশাল ফাটল যেন পৃথিবীর পৃষ্ঠে তৈরি হওয়া একটি গভীর ক্ষতের মতো।

ভূতত্ত্বের ভাষায় এ ধরনের গঠনকে গ্রাবেন (Graben) বলা হয়। এটি হলো পৃথিবীর ভূত্বকের একটি বৃহৎ ব্লক, যা টেকটোনিক প্রসারণের কারণে দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানে নেমে গেছে। দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়ার কারণে হয়েছে স্বতন্ত্র উপত্যকা এবং ফাটলের চিত্র।বিশেষজ্ঞরা বলছেন, এমন ফাটল বা গ্রাবেন কাঠামোতে ভূমিকম্পের ঝুঁকি থাকতে পারে, যদিও এই নির্দিষ্ট ফাটলটি এখনও কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করেনি।

এই ঘটনা ভূতাত্ত্বিক ও ভৌগোলিক গবেষণার জন্য উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102