বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া পেতে নতুন শর্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি জারি করা হয়েছে। এতে সাড়ে ৭ শতংশ চলতি মাস থেকে ও বাকি সাড়ে ৭ শতাংশ আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই বাড়ি ভাড়া ভাতা পেতে কয়েকটি শর্তও জুড়ে দেয়া হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এ চিঠি সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, অর্থ বিভাগের অনুমোদন অনুসারে ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দমমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ হারে ভাতা কার্যকর হবে।চিঠিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- পরবর্তী বেতনস্কেলে সুবিধা সমন্বয় করতে হবে। নিয়োগ অবশ্যই বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে। বাড়িভাড়া ভাতা বৃদ্ধিজনিত কোনো বকেয়া দিতে করা হবে না। ভাতা দিতে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। ব্যয়ে অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102