বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

‎কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শনিবার (২২ নভেম্বর) ‎মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিকরা। আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক পাবে অংশগ্রহণকারী দল।

এদিন থাইল্যান্ডের প্রথমার্ধে দারুণ লড়াই করে বাংলাদেশ। রেইডার শ্রাবণী মল্লিক চোট নিয়ে মাঠ ছাড়লে চিন্তার ভাঁজ পড়ে স্বাগতিক শিবিরে। তবে কয়েক মিনিট পর অবশ্য সুস্থ হয়ে মাঠে ফেরেন তিনি। বিরতির আগে এক রেইড থেকে দুই পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের ব্যবধান বেড়ে হয় ১৪-১২।দ্বিতীয়ার্ধেও আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন শ্রাবণী মল্লিক। একের পর এক রেইড দিয়ে বাংলাদেশ দলকে পয়েন্ট এনে দেন তিনি। শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে শেষ হাসি হাসে বাংলাদেশ দল। একই দিন সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ইরান। নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারিয়েছে তারা। এর আগে গতকাল উগান্ডাকে ৫১-১৬ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102