বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। মৃত শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামান (২২)। তিনি ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীটি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। তবে এটি আত্মহত্যা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা তদন্ত করে দেখা হবে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) তাদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা জায়গায় মরদেহটি প্রথম দেখা যায়। শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।পুসাবের তথ্য অনুযায়ী, মুশফিকুজ্জামান বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণ পর তিনি ক্লাস থেকে বের হয়ে যান। তার কিছু সময় পরই ভবনের মাঝখানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102