বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

শেখ হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।

 

সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ময়মনসিংহ নগরীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের অনুসারীরা এই মিছিল করেন।এর আগে মিছিলটি স্থানীয় টাউন হল মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা শুকুর মাহমুদ ববি, তোফাজ্জল হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুল করিম লুইন প্রমুখ।এ সময় মিছিলকারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের ছবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন। একই সঙ্গে স্থগিত ঘোষিত ময়মনসিংহ-৪ (সদর) আসনে ডা. এজেডএম জাহিদ হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102