বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে যুবককে কুপিয়ে হত্যা ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা, উন্মুক্ত হবে লুকিয়ে থাকা টিউমার রামগতিতে শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে অর্থনীতির গণতন্ত্রীকরণ হবে নতুন বাজেটের মূল দর্শন : অর্থমন্ত্রী চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ৭০ জন গ্রেপ্তার হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা, ‘সব বললে বাংলাদেশে তোলপাড় হবে’ এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত উত্তরাঞ্চল, মাঠে টিকতে পারছেন না কৃষিশ্রমিকরা

পূবাইলে স্বর্গীয় হীরা লাল সাহার বাড়িতে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন

সুব্রত চন্দ্র দাস, পুবাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া স্বর্গীয়  হীরা লাল সাহার বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার আয়োজন করা হয়েছে ।
শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন কমিটির  আয়োজক বিদ্যুৎ চন্দ্র সাহা, বিজয় কৃষ্ণ সাহা, অজয় কুমার সাহা ও অনিমেষ সাহা বলেন ষষ্ঠীর প্রভাত থেকেই শারদীয় দুর্গোৎসবের আবাহনে উৎসবের ঢেউ নেমেছে দক্ষিণ চত্বরের পথে-ঘাটে, মন্দিরে-মণ্ডপে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর পূজার গানে মুখরিত চারপাশ। প্রতিমার রঙ-তুলির শিল্পশোভা চোখ ধাঁধিয়ে দিচ্ছে দর্শনার্থীদের
প্রতিমার কারুকাজ, আলোকসজ্জা আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে। ভক্তদের বিশ্বাস, মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ হবে, প্রতিষ্ঠা হবে শান্তি ও সমৃদ্ধি।
ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হলো দেবী আরাধনার মহোৎসব। আগামী কয়েকদিন ধরে সপরিবারে, সমাজ-সম্প্রদায় নির্বিশেষে হাজারো মানুষ ভিড় করবেন প্রতিমা দর্শনে। রঙ, আলো আর আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে দক্ষিণ চত্বর এর প্রতিটি রাত।
এই শারদীয় দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় আচার নয়; হয়ে উঠেছে মানুষে মানুষে মিলনের মহামঞ্চ, যেখানে ভেদাভেদ নয়, উৎসবই হয়ে উঠছে সবার পরিচয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102