বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ রানের জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২৬৯ রানের জবাবে খেলতে নেমে ৪৮.৪ ওভারে ২৩৬ রান করে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। জাওয়াদ আবরার ও রিফাত বেগ ধীরগতিতে ইনিংস শুরু করলেও ছয় ওভারের পর হাত খোলেন।

তবে আসল দৃঢ়তা আসে তৃতীয় উইকেটে রিজান ও কালাম সিদ্দিকীর ব্যাটে। কালাম ৭৬ বলে ৬৫ রান করেন। তার বিদায়ে ভাঙে ১১৭ রানের জুটি।

 

পরে রিজান ও মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটে বড় সংগ্রহের পথে এগোয় বাংলাদেশ।

সেঞ্চুরির পথে থাকা রিজান ৯৬ বলে ৯৫ রান করে রান-আউট হন। আব্দুল্লাহ শেষ পর্যন্ত ২৯ বলে অপরাজিত ৩৮ রান করেন। সবশেষে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশ তোলে ২৬৯ রান। 

রান তাড়ায় নেমে ভালো শুরু পায় প্রোটিয়ারা।

তাদের উদ্বোধনী জুটিতে ৪৮ বলে আসে ৫৯ রান। মোহাম্মদ আল-ফাহাদের আঘাতে ভাঙে এই জুটি। ৪০ রান করে ফেরেন আদনান লাগাডিয়েন। এরপর ফাহাদের বলে ১৯ রান করা জরিখও বিদায় নেন। 

৬৬ রানে দুই ওপেনার হারানোর পর প্রোটিয়ারা তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে।

তবে রিজান হোসেন সফরকারী অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়াকে ৩১ রানে আউট করেন। চতুর্থ উইকেটে মাত্র ৮ রান করে আরমানও ফেরেন রিজানের শিকারে। এরপর স্বাধীন ইসলাম ফেরান ৩৫ রান করা জেসনকে। 

পরে অবশ্য অষ্টম উইকেটে সনি ও ব্যান্ডিলে ৫৯ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও সনিকে ৩৪ রানে বিদায় করে দেন রিজান। শেষ দুই উইকেটও তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। এছাড়া ফাহাদ নেন ৩ উইকেট আর স্বাধীন ২টি উইকেট পান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102