শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে শিশুটি মারা যায়।

নিহত শিশু নাফি (৯) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। তার শরীরে প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাছাড়া, চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নাফির বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমও (১৩) মারা যায়।

এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে একজন পাইলট, দুই শিক্ষিকা, ২৬ জন শিশু রয়েছে। এছাড়া, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। শনাক্ত না হওয়া মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনাক্ত না হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে নিখোজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে ডিএনে নমুনা দেয়ার অনুরোধ করেছে মন্ত্রণালয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102