রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় নিহতের দুই মেয়ে আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

নিহত মাসুদ (৩৫) শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকার বোরহান উদ্দিনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘স্কুল থেকে দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মাসুদ। মোটরসাইকেলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এ সময় তার দুই মেয়ে আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102