মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপিকে ক্ষমা চাইতে হবে : কক্সবাজার বিএনপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘বিষোদ্‌গারমূলক’ বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

আজ শনিবার রাতে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীর সই করা এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, সালাহউদ্দিন আহমদ হলেন মাটি ও মানুষের নেতা, যিনি মনের ভাষা বুঝে রাজনীতির পাঠ নিয়েছেন। ছোট থেকে বৃদ্ধ—যেকোনো বয়সী মানুষ যাঁর জন্য আকুল হয়ে থাকেন। আর সেই মানুষের নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা বলেন, সালাহউদ্দিন আহমদের মতো জাতীয় নেতাকে নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এটা রাজনীতির জন্য অকল্যাণকর।

এর আগে আজ দুপুরে কক্সবাজারে এক পথসভায় সালাহউদ্দিনকে কক্সবাজারের ‘নব্য গডফাদার’ আখ্যা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102