রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
বান্দরবানের লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো সাত দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছিল। লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ বৃহস্পতিবার থেকে লামার সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১০ জুলাই থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হলেও ১৭ জুলাই থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো খোলা রাখা যেতে পারে।’

লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণপিয়াসীদের নির্বিঘ্নে লামার বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ ও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102