শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে উদ্ভূত সহিংস পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, বুধবারের সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

ঘটনার পরপরই ২৫ জনকে আটক করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি। সহিংসতায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, এর মধ্যে ২ জনকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও ৩ জনকে রাজারবাগে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

এনসিপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।”

তিনি আরও জানান, “যারা অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া হবে না, যতদিন না সব অপরাধী ধরা পড়বে ততদিন অভিযান চলবে।” সাংবাদিকদের সরাসরি সম্প্রচারের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এতে জাতি প্রকৃত চিত্র দেখতে পেয়েছে।

এর আগে উপদেষ্টা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102