বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ডেঙ্গুতে এক দিনে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩৭ জন ভর্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে বরিশালে ১০১ জন, চট্টগ্রামে ৫৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪১ জন, ঢাকা দক্ষিণে ৫০ জন, ঢাকা উত্তরে ২৬ জন, খুলনায় ২৮ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ৫ জন ও সিলেটে ১ জন ভর্তি হয়েছেন।

গত এক দিনে ৩৬৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২ হাজার ৫৯১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন। এ সময়ে মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও ভয়াবহ—আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু ১ হাজার ৭০৫ জন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102