বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ঢাবির সব হলের গেট রাত ৯টার পর বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার ও অপ্রীতিকর ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আবাসিক হলের পকেট গেট রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশনা সব আবাসিক হলে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা দায়িত্ব হস্তান্তর না করেই কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পরবর্তী নিরাপত্তাকর্মী যথাসময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত প্রক্টর অফিস, এস্টেট ম্যানেজার বা সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102