বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দিলেন কেপা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

দীর্ঘ সাত বছর পর চেলসির সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়ে স্প্যানিশ গোলকিপার কেপা আরিজাবালাগা যোগ দিলেন আর্সেনালে। মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে আর্সেনাল তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে। ৩০ বছর বয়সী এই গোলকিপার তিন বছরের জন্য আর্সেনালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

২০১৮ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে চেলসিতে যোগ দিতে ৭ কোটি ১০ লাখ পাউন্ড খরচ করে ইতিহাসের সবচেয়ে দামি গোলকিপার বানায় ইংলিশ ক্লাবটি। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ। আর্সেনাল তাকে ৫ কোটি পাউন্ডে দলে টেনেছে।

চেলসির জার্সিতে ১৬৩ ম্যাচ খেলা কেপা জিতেছেন ইউরোপা লিগ (২০১৯), চ্যাম্পিয়ন্স লিগ (২০২১) এবং ক্লাব বিশ্বকাপ (২০২২)। তবে শেষ দুই মৌসুমে তিনি ধারে খেলেছেন রিয়াল মাদ্রিদ এবং বোর্নেমাউথে।

আর্সেনালে কেপার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলে আছেন ডেভিড রায়া, যিনি গত দুই মৌসুমের পারফরম্যান্সে ক্লাবের প্রধান গোলকিপার হয়ে উঠেছেন। কোচ মিকেল আর্তেতা দলে বিকল্প ও গভীরতা বৃদ্ধির লক্ষ্যেই কেপাকে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মৌসুমে ম্যাচের চাপ সামলাতে আর্সেনাল একাধিক মানসম্মত গোলকিপার রাখতে চায়। রায়া ও কেপা ছাড়াও তাদের স্কোয়াডে আরও একজন গোলকিপার আছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102