রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কাল খুলছে মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (২২ জুন) থেকে দেশের মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলছে। দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরছেন।

এদিকে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে মাত্র ১০ দিনের ছুটি শেষে ইতোমধ্যে ২০ জুন থেকে ক্লাস শুরু হয়েছে। তবে মাদ্রাসা পর্যায়ের ছুটি এখনো চলমান, যা শেষ হবে ২৫ জুন। সে অনুযায়ী, ২৬ জুন থেকে মাদ্রাসাগুলোর পাঠদান শুরু হবে।

সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর অনুযায়ী ছুটি নির্ধারিত হয়েছে আলাদাভাবে।

প্রাথমিক বিদ্যালয়: ছুটি শুরু ৩ জুন, শেষ ২২ জুন। ক্লাস শুরু ২৩ জুন থেকে।

মাধ্যমিক ও কারিগরি প্রতিষ্ঠান: ছুটি চলে ১ থেকে ১৯ জুন। সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু ২২ জুন।

মাদ্রাসা: ছুটি চলছে ১ থেকে ২৫ জুন পর্যন্ত, পাঠদান শুরু ২৬ জুন।

কলেজ: ছুটি ছিল সবচেয়ে কম ৩ থেকে ১২ জুন। শ্রেণি কার্যক্রম শুরু ২০ জুন।

শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের শিক্ষাব্যবস্থা বহুমাত্রিক হওয়ায় শিক্ষা স্তরভেদে ছুটির সময়সীমাও পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে।

তারা বলেন, ‘চেষ্টা করা হয়েছে যাতে সব পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঈদের আনন্দ ও গ্রীষ্মকালীন অবকাশ যথাযথভাবে উপভোগ করতে পারেন।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102