বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ইডেন কলেজের পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

রাজধানীর লালবাগ থানাধীন ইডেন কলেজের আবাসিক হোস্টেলের পুকুরে ডুবে সানজিদা খাতুন রুপা (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সানজিদা অগ্রণী বালিকা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি চকবাজারের চম্পাকলীর ১২ নম্বরের বাসিন্দা হাজী সাইজ উদ্দিন সাজুর মেয়ে।

ইডেন কলেজের খোদেজা খাতুন ছাত্রী নিবাসের অফিস সহকারী রিফাত আরা রিমা জানান, সানজিদা শিক্ষার্থী মোহনার কাছে পড়তে এসেছিলেন। পুকুরপাড়ে পা ভেজাতে গিয়ে পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে মোহনাও পানিতে পড়ে যান। উপস্থিত সবার সহায়তায় মোহনাকে জীবিত উদ্ধার করা গেলেও, সানজিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানজিদার বড় ভাই তানভীর ইসলাম জানান, সকালে বাসা থেকে প্রাকটিক্যাল পরীক্ষার কথা বলে বের হয়েছিলেন তার বোন। পরে খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102