বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষাবৃত্তি খাতে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেবে জাপান। আজ শুক্রবার টোকিওতে দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি নোট বিনিময় হয়।

এই অর্থায়নের মধ্যে ৪১ কোটি ৮০ লাখ ডলার দেওয়া হবে ‘ডেভেলপমেন্ট পলিসি লোন’ (ডিপিএল) হিসেবে, যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা তৈরির কর্মসূচিকে সহায়তা করবে।

এছাড়া জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য আরও ৬৪ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে জাপান। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে ৪২ লাখ ডলার অনুদান দেওয়া হবে।

জাপান ও বাংলাদেশের এই নতুন অর্থনৈতিক সহযোগিতাকে দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আশাব্যঞ্জক এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, জাপান বহু বছর ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। দেশের রেলপথ, বিদ্যুৎ, সেতু এবং অন্যান্য বড় প্রকল্পে জাপানের আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102