শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

ব্যবসায়ীর পিক-আপ ভ্যান আটকে চাঁদা নিলেন সেচ্ছাসেবক দল নেতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

রংপুর নগরীতে তামাকবাহী একটি পিকআপভ্যান আটকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও রানী বিড়ি ফ্যাক্টরির পরিচালক মোতাহার হোসেন কাজল লিখিত অভিযোগে জানান, ৭ মে সাহেবগঞ্জ বাজার এলাকায় তাঁর গাড়ি থামিয়ে নাহিদ ও তার সঙ্গীরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি বিকাশে ৫ হাজার টাকা দিলে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

মোতাহার দাবি করেন, আরও কয়েকজন বিড়ি কারখানা মালিক একই ধরনের হয়রানির শিকার হয়েছেন। অভিযোগ পেয়ে মহানগর স্বেচ্ছাসেবক দল তদন্তের আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত নাহিদ দাবি করেন, কাজল নিজেই তাকে ডেকে নিয়ে যান এবং তিনি শুধু “চা খাওয়ার” জন্য টাকা চান। এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও উল্লেখ করেন তিনি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102