শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

ঈদের পর রংপুর অচলের হুমকি জাতীয় পার্টির মোস্তফার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার পুনর্বহালের দাবিতে তার সমর্থকরা ২৮ মে নগর ভবনের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ করেছেন।

সকাল সাড়ে ১১টার দিকে শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে তারা নগর ভবনে অবস্থান নেন এবং স্লোগান দেন।

সমাবেশে মোস্তফা বর্তমান প্রশাসককে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে অভিযোগ করেন, প্রতিটি ফাইলে কমিশন ছাড়া সই হয় না। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে সিটি পরিষদ আগের মতো কার্যকর করার জন্য সাতদিনের আলটিমেটাম দেন। অন্যথায় ঈদের পর ১২ বা ১৩ জুন থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।
মোস্তফা আরও বলেন, “রংপুর অচল করে দেওয়া হবে”—এমন হুঁশিয়ারিও দেন। সমাবেশে জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মী ও ১৫-১৬ জন সাবেক কাউন্সিলর উপস্থিত ছিলেন। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে তিনি রংপুরবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102