শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে পদ্মার চর থেকে লুণ্ঠিত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

রাজশাহীর পদ্মা নদীর চরের কাশবন থেকে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ মে) রাত দুইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার বশরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৫, সিপিএসসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে— কয়েকজন চোরাকারবারি ছাত্র আন্দোলনের সময় লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ওই এলাকায় লুকিয়ে রেখেছে। এরপর গভীর রাতে অভিযান চালিয়ে পদ্মার চরের কাশবনের ভেতর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অস্ত্র উদ্ধারের এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102