শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি সংরক্ষিত আসনে ৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের আজ যেমন থাকবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর হাওরের পানিতে ভাসছে বিলকিসের স্বপ্ন, মাথায় কিস্তির চাপ প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা হাওরের ৭ জেলায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি

ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ সচিবালয়ের সামনে, কঠোর নিরাপত্তায় উত্তপ্ত প্রশাসনিক এলাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সচিবালয়, এনবিআরসহ দেশের প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী আমলাদের উৎখাতে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে রাজনৈতিক সংগঠন জুলাই মঞ্চ। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ কর্মসূচি শুরু হয়েছে গতকাল সোমবার থেকে।

আন্দোলনকারীরা দাবি করছেন, দেশে একটি ফ্যাসিবাদী আমলাতন্ত্র ও দুর্নীতির বলয় তৈরি হয়েছে, যা রাষ্ট্রের জনগণমুখী নীতি ও ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এরও বিরোধিতা করছেন।

এদিকে, একই অধ্যাদেশের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান বিক্ষোভের মধ্যে সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবি সদস্য।

সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকাল থেকে সচিবালয়ের গেটগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়। সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি।

সোমবার ছিল সচিবালয় কর্মীদের টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ। মঙ্গলবারও বিক্ষোভের ঘোষণা থাকায় প্রশাসনিক এলাকা জুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

জুলাই মঞ্চ ও সচিবালয় কর্মচারীদের পৃথক দাবিতে এই মুহূর্তে ঢাকার প্রশাসনিক কেন্দ্র রূপ নিয়েছে প্রতিবাদের অন্যতম মঞ্চে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে আন্দোলনকারীদের দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102