শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

মিনহাজ দিপু,কয়রা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
খুলনার কয়রায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিক কে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ মে) দুপুর ২টায় কপোতাক্ষ নদের পাড়ে মদিনাবাস লঞ্চঘাটে এ আদলত পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রুলী বিশ্বাস  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার এস আই তনয় কুমার, ও ইউএনও অফিসের পেশকার মো. রিপন আল মামুন।
জানা যায়, কপোতাক্ষ নদ থেকে গোবরা গ্রামে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস সেখানে উপস্থিত হন। ড্রেজার মালিকরা ইউএনওর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে ট্রলার নিয়ে মদিনাবাদ লঞ্চঘাটে আসেন। পরবর্তীতে নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মদিনাবাদ গ্রামের ইউনুচ গাজীর ছেলে লিটন গাজীকে ১৫ হাজার টাকা ও মৃত সোহরাব হোসেনের ছেলে আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুই বালু ব্যবসায়ী ট্রলার নিয়ে মদিনাবাদ লঞ্চঘাটে চলে আসে।পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এবং দুজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102