বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পুতিনের সাথে দ্রুত বৈঠক চান ট্রাম্প : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয় হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ট্রাম্প চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে “যত দ্রুত সম্ভব” সরাসরি বৈঠক করতে। এ লক্ষ্যে পুতিনকে ওয়াশিংটনে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও সময় ও স্থান এখনো নির্ধারণ হয়নি। এ প্রস্তাবের পেছনে রয়েছে ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ও ভ্যাটিকানের মধ্যস্থতার প্রস্তাব। রুবিও জানান, মস্কো শর্তসাপেক্ষে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। ইস্তাম্বুল বৈঠকে দুইটি অগ্রগতি হয়েছে—১০০০ বন্দি বিনিময়ের চুক্তি ও রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব। তবে রুবিও সতর্ক করে বলেন, ফলপ্রসূ অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র বিকল্প ভাবতে পারে। একই সাক্ষাৎকারে রুবিও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং ট্রাম্প চান শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হোক। প্রেসিডেন্টের লক্ষ্য, ইরানকে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ দেশে পরিণত করা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102