বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাশ্মীরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র মতবিরোধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি : মোদি-ট্রাম্প সম্পর্কে টানাপড়েন ভারত চায় দ্বিপক্ষীয় সমাধান, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে অস্বস্তি।

ভারত-পাকিস্তান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ এবং আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় প্রায় ৭০ জনের প্রাণহানি ঘটে। এরপর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং এর কৃতিত্ব দাবি করেন। তবে নয়াদিল্লি এ ঘোষণায় কোনো স্বীকৃতি দেয়নি।

ভারত বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিপক্ষে এবং পাকিস্তানের সঙ্গে সব আলোচনা ‘দ্বিপক্ষীয়’ বলেই মেনে এসেছে। ফলে ট্রাম্পের ঘোষণাকে নয়াদিল্লি গুরুত্ব দিতে চায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বাণিজ্যচাপ বা যুদ্ধবিরতির বিষয় আসেনি।

ওআরএফ-এর বিশ্লেষকরা বলছেন, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনায় রয়েছে, তাই এখন কোনো বিবাদ বাড়াতে চায় না। তবে কংগ্রেস প্রশ্ন তুলেছে, তৃতীয় পক্ষের মধ্যস্থতা নিয়ে ভারতের নীতি কি বদলে যাচ্ছে?

এদিকে ইসলামাবাদ ট্রাম্পের হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছে, কারণ এটি তাদের জন্য কূটনৈতিক সুযোগ তৈরি করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102