শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও কানাডা যেকারণে ১ মে পালন করে না শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাই খুন, ভিডিও কলে পরিবারকে দেখালেন বড় ভাই হোটেলের বাথরুমে নারীদের গোসলের ভিডিওধারণ, দুই ক্রিকেটার আটক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি, কোন পথে বিএনপি সরকার? ২০ বছর পর আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র দ্বিতীয় সিনেমা যে চমকে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেলের প্রথম ধাপ এসি বাসে বাধ্যতামূলক ইমার্জেন্সি ডোর, নন-এসিতে স্টিল রড অপসারণের নির্দেশ শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

জামিন না দেওয়ায় বিচারককে গালিগালাজ, আওয়ামী লীগের ‘দোসর’ বললেন বিএনপিপন্থি আইনজীবীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে এক জামিন আবেদনে নেতিবাচক রায় দেওয়ায় কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী বিচারককে আওয়ামী লীগের ‘দোসর’ বলে আখ্যা দিয়েছেন এবং প্রকাশ্যে গালিগালাজ করেছেন।

শনিবার (১৭ মে) কেরানীগঞ্জ মডেল থানার একটি হত্যা ও চাঁদাবাজির মামলার আসামি হানিফ মেম্বারের জামিন আবেদন নামঞ্জুর করার পর এ ঘটনা ঘটে। আদালতের বেঞ্চ সহকারী জানান, শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করলে কয়েকজন আইনজীবী উত্তেজিত হয়ে বিচারকের বিরুদ্ধে অশোভন মন্তব্য করেন এবং আদালতের পরিবেশ বিঘ্নিত করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় সিনিয়র আইনজীবী খোরশেদ আলম বিচারকের আদেশ নিয়ে প্রশ্ন তুলছেন এবং অন্য আইনজীবীরা বিচারককে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করছেন।

এ বিষয়ে আইনজীবী আবদুল খালেক মিলন দাবি করেন, “আমরা বিচারকের সিদ্ধান্তে হতাশ হয়ে তাকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করি। কিন্তু বিচারক শুনতে চাননি এবং জিআরওকে ধমক দেন।”

অন্যদিকে মামলার বাদী ফজলুল হক অভিযোগ করেন, হানিফ মেম্বার দীর্ঘদিন ধরে জমি দখল, জালিয়াতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি বলেন, “আমার বাড়িতে হামলা চালিয়ে স্ত্রীকে শ্লীলতাহানি, লুটপাট ও কেয়ারটেকারকে হত্যাচেষ্টার অভিযোগে আমি মামলা করি। এখন আসামি পক্ষ মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।”

বাদী আরও জানান, “হানিফ মেম্বার দীর্ঘ ১৫ বছর শাক্তা ইউনিয়নের মেম্বার ছিলেন। তার বিরুদ্ধে বহু মানুষ প্রতারণা ও জমি দখলের অভিযোগ এনেছে।”

মামলাটি গত ৬ মে দায়ের করা হয়, যেখানে হানিফসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০–৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সচেতন মহলে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102