শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

যেসব সীমান্তে জনবসতি নেই,এমন জায়গাগুলো টার্গেট করে পুশ-ইন করছে ভারত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ভারত সুপরিকল্পিতভাবে বাংলাদেশি নাগরিকদের পরিচয় ব্যবহার করে রোহিঙ্গাসহ শত শত মানুষকে সীমান্তে পুশ-ইন করছে বলে অভিযোগ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি এ ঘটনাকে “ন্যক্কারজনক” ও “মানবাধিকার লঙ্ঘনের শামিল” বলে উল্লেখ করেন।

সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারত জনবসতিহীন সীমান্ত অঞ্চল যেমন খাগড়াছড়ি ও কুড়িগ্রামের চরাঞ্চল পুশ-ইনের জন্য ব্যবহার করছে।

এ পর্যন্ত বিজিবি ২০২ জনকে হেফাজতে নিয়েছে, যাদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গা। সুন্দরবনের মান্দারবাড়িতে ভারতীয় জাহাজ থেকে আরও ৭৮ জনকে ফেলে যাওয়া হয়, যাদের কোস্টগার্ড উদ্ধার করে।
অনেকে ২০-২৫ বছর ধরে ভারতে বসবাস করে আধার কার্ড পেয়েছেন, তবুও তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। ইউএনএইচসিআর নিবন্ধিত রোহিঙ্গাদের ঠেলে দেওয়াও মানবাধিকার লঙ্ঘন। বিজিবি ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102