বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

হজযাত্রীদের ব্যাগে জর্দা-চুন-শুঁটকী,সতর্ক করলো ধর্ম মন্ত্রণালয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

হজ ফ্লাইটে বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন, শুঁটকি ও অননুমোদিত অন্যান্য দ্রব্য বহনের কারণে সৌদি এয়ারপোর্টে হজযাত্রীদের লাগেজ জব্দ করা হচ্ছে। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করতে হজ এজেন্সি মালিকদের চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব দ্রব্য বহনের ফলে সৌদি কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি প্রতিনিধি দলকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৫’-এ পরিষ্কারভাবে নিষিদ্ধ দ্রব্যের তালিকা দেয়া আছে। সৌদি আইনে ফলমূল, রান্না করা খাবার, পান-সুপারি, গুড় এবং নেশাজাতীয় ওষুধও নিষিদ্ধ।

ধর্ম মন্ত্রণালয় সকল হজযাত্রীকে অনুরোধ করেছে যেন তারা এসব নিষিদ্ধ দ্রব্য লাগেজে বহন না করেন, যাতে হজযাত্রায় কোনো ধরনের সমস্যা বা বিঘ্ন না ঘটে। এ বিষয়ে যথাযথ সচেতনতা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে হজ এজেন্সিগুলোকেও।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102