বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি আরবের গণমাধ্যম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করছে সৌদি আরব। এ বছর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন। এর আগের দিন অর্থাৎ ৫ জুন হতে পারে পবিত্র আরাফাতের দিন।

বুধবার (৩০ এপ্রিল) জ্যোতির্বিদদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল আরাবিয়া।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ানের মতে, আগামী ২৭ মে সকালে জিলহজ্জ মাসের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি নিশ্চিত হয়, তাহলে ২৮ মে হবে জিলহজ্জ মাসের প্রথম দিন।

এই গণনা অনুযায়ী, জিলহজ্জ মাসের দশম দিন অর্থাৎ ঈদুল আজহা পালিত হবে ৬ জুন।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ইতিমধ্যেই ৫ জুন আরাফাতের দিনের সরকারি ছুটি এরপর ৬ জুন থেকে ৮ জুন পর্যন্ত ঈদুল আজহার তিন দিনের সরকারি ও বেসরকারি ছুটি ঘোষণা করেছে।

জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এই তারিখই আনুষ্ঠানিক নয়। ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে।

এ দিন সন্ধ্যায় পূর্বগগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও। এই মাসটির দশম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102