বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

কঠোর জবাব দিবো, প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে : মোদি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিটি নাগরিকের “রক্ত ফুটছে” বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, নিহতদের পরিবারের যন্ত্রণায় গোটা জাতি শোকাহত। হামলাকারীরা কঠিনতম শাস্তি পাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মোদি।

রোববার (২৭ এপ্রিল) ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, “পেহেলগামের এই হামলা সন্ত্রাসের মদতদাতাদের হতাশা ও কাপুরুষতার বহিঃপ্রকাশ। কাশ্মিরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ সরব ছিল, উন্নয়নকাজ দ্রুত এগোচ্ছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটকের সংখ্যা ছিল রেকর্ড পর্যায়ে, মানুষের আয় বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। দেশের ও কাশ্মিরের শত্রুরা এই অগ্রগতি মেনে নিতে পারেনি।”

তিনি আরও বলেন, দেশের প্রতিটি রাজ্য ও প্রতিটি ভাষাভাষী মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। মোদি বলেন, “হামলার ছবি দেখে প্রতিটি ভারতীয়ের রক্ত ফুটছে।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102