রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রে’প্তা’র

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের অভিযানে ২০ হাজার ৬৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৩৭২ জন আবাসন আইন, ৪ হাজার ৭৫০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ১,২৬৪ জন ও সৌদি আরব ছাড়ার চেষ্টায় আরও ৯৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ প্রবাসীদের সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩২ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে। এরমধ্যে ১২ হাজারের বেশি ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, এবং আরও কয়েক হাজারের ফেরত প্রক্রিয়া চলমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে, যা নিয়ে জনগণকে সতর্ক করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102