বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

২০২৫ সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন, শেষ হবে ১২ আগস্ট। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে। সূচিতে দেখা গেছে, কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের আলিম পরীক্ষা। আর পরীক্ষা শেষ হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয়–সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৩ থেকে ২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে। ২৪ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা-অধ্যক্ষের কাছ থেকে জেনে নেবে।

শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশাবলি

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। MCQ ও CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. পরীক্ষার কক্ষে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ: সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে—

সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ। সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ।

সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.৩০ মিনিট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102