বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

২০৩৫ বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

আগামী ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে আগেই বিড করেছিল পর্তুগাল ও মরক্কো। এবার এদের পাশাপাশি বিড করেছে স্পেন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রায়ায়েল লুজান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণই শুধু নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে না, বরং স্বাগতিক হওয়ার মাধ্যমেও এর অগ্রসর নিশ্চিত করা যাবে। আমরা বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছি।’

সম্প্রতি নারী ফুটবলে বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনায় সমালোচনার মুখে পড়তে পড়তে হয়েছে আরএফইএফকে। ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে আকস্মিক চুমু দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস পদত্যাগ করেন। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে রাফায়েল লুজান সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

স্পেনের নারী ফুটবলের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে মরিয়া বর্তমান সভাপতি রাফায়েল লুজান।

উল্লেখ্য, স্পেন, মরক্কো ও পর্তুগাল যৌথভাবে ২০৩০ পুরুষ ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102