বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল গুগল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ২৬ মার্চ উপলক্ষে গুগলের হোম পেজে বাংলাদেশকে সম্মান জানিয়ে এই ডুডল প্রদর্শিত হচ্ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকেই গুগলের হোম পেজে দেখা যাচ্ছে এ ডুডল।

গুগলের হোমপেজে লাল-সবুজ পতাকা সংবলিত এই ডুডলে নীল-সাদা আকাশে ঢেউ খেলে উড়তে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। এর নিচেই ইংরেজিতে লেখা রয়েছে ‘Google’।

গুগলের বিশেষ ডুডলে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের চিত্র। এতে লাল-সবুজের পতাকা নিয়ে বাঙালির আবেগ ও গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ডুডলের নিচে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে— ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ।’

গুগল প্রতি বছরই এ ধরনের বিশেষ ডুডল প্রকাশ করে বিভিন্ন ঐতিহাসিক দিন ও ব্যক্তিত্বকে সম্মান জানায়। এবারের ডুডলও তার ব্যতিক্রম নয়, বরং এটি বিশ্বের সামনে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তুলে ধরার এক অনন্য প্রচেষ্টা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102